September 25, 2026, 3:31 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

টিকটকে পরিচয় ; বরিশালের নববধূকে নিয়ে পালানোর সময় আটক যুবক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বরিশালের মুলাদীতে নববধূকে নিয়ে পালানোর সময় এক যুবককে আটক করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কায়েতমারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রবিন সরদার (২০) উপজেলার বাটামারা ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের জামাল সরদারের ছেলে। তিনি সিলেটের সুনামগঞ্জে একটি বিরিয়ানির দোকানে চাকরি করেন।

গত ৩১ জুলাই টিকটকের মাধ্যমে চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামের কালাম ওরফে কালু হাওলাদারের মেয়ে তানজিলা আক্তারের সঙ্গে পরিচয় হয় রবিনের। ওই মেয়ে মোবাইল ফোনে তাকে এলাকায় ডেকেছেন বলে দাবি করেন রবিন। তবে তানজিলা আক্তার বিষয়টি অস্বীকার করেছেন।

কায়েতমারা এলাকার গ্রাম পুলিশ (চৌকিদার) আব্দুল মালেক জানান, গত ২৬ জুলাই তানজিলার বিয়ে হয়। পাঁচ-ছয় দিন আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয়রা তানজিলাকে একজন অপরিচিত যুবকের সঙ্গে দেখে দুজনকে আটক করেন।

আটকের পর যুবকের নাম-পরিচয় জানা যায়। পরে আটক রবিন দাবি করেন, তানজিলা নিজের বিয়ের বিষয়টি গোপন করে টিকটক করেন। প্রায় ২০ দিন আগে তার সঙ্গে পরিচয় ও সম্পর্ক হয়। তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা হয়। কয়েক দিন ধরে তানজিলার মোবাইল ফোন বন্ধ থাকায় রবিন আরেকটি মোবাইল নম্বর থেকে যোগাযোগ করেন। রবিনের সঙ্গে পালিয়ে যাওয়ার কথা বলে গত মঙ্গলবার তাকে এলাকায় ডাকেন তানজিলা। মঙ্গলবার দুপুরে তিনি সুনামগঞ্জ থেকে সরাসরি কায়েতমারা এলাকায় যান। দিনের বেলা তানজিলা ব্যস্ততা দেখিয়ে সময়ক্ষেপণ করে রাতে বাড়ি থেকে বের হন। পরে রাতে তারা দুজনই স্থানীয়দের হাতে ধরা পড়েন।

চরকালেখান ইউপি সদস্য রাসেদ ব্যাপারী বলেন, রাতে দুজনকে আটক করে অভিভাবকদের খবর দেওয়া হয়। পরে মেয়েটিকে রাতেই তার বাবা-মায়ের কাছে দেওয়া হয়েছে। যুবকের অভিভাবক না পাওয়ায় স্থানীয় গ্রাম পুলিশের কাছে রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page