September 18, 2026, 7:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন স্মার্টকার্ড হচ্ছে : খাদ্য উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল। এগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড দেওয়া হবে।

শনিবার বেলা এগারোটায় বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, চালের দাম সহনীয় হয়ে আসছে। তবে চালের দাম একদম পড়ে যাওয়া ঠিক না। কারণ কৃষককেও ন্যায্য দাম পেতে হবে। কৃষক ন্যায্য দাম পেলে তারা উৎপদানে উৎসাহ পাবে।

তিনি বলেন, এবার বোরোর ভাল ফলন হয়েছে। ইনশাআল্লাহ, আমরা একটা ভাল মজুদ গড়ে তুলতে পারবো। বোরোর সঙ্গে অন্য ফসলের উৎপাদন ভাল হলে সরকারের যে খাদ্য বিষয়ক কর্মসূচি রয়েছে তার সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো যাবে।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশে গমের চাহিদা ৭০ লক্ষ মেট্রিক টন। এরমধ্যে উৎপাদন হয় ১০ লক্ষ মেট্রিক। বাকি ৬০ লাখ মেট্রিক টন গম আমদানী করতে হয়। এরমধ্যে বেশির ভাগ আমদানীকারকই বেসরকারি।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page