April 1, 2026, 2:38 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

টেকনাফের নাফনদী সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফারণে যুবকের পা বিচ্ছিন্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাফনদী সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফারণে মোহাম্মদ হানিফ নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সংলগ্ন নাফ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

আহত হানিফ হোয়াইক্যং লম্বাবিল এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে।

স্থানীয়রা জানান ,হানিফ নাফ নদীতে একটি মাছের প্রজেক্টে কাজ করছিলেন। এ সময় নদীর তীরে মাটিতে পুঁতে রাখা একটি মাইনের ওপর পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।

এদিকে, কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সশস্ত্র বিদোহী গোষ্ঠী আরকান আর্মির ছোড়া গুলিতে আহত স্কুল শিক্ষার্থী আফরানের উন্নত চিকিৎসা, সুষ্ঠু বিচার ও সীমান্তবাসির জীবনের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

সম্প্রতি বাংলাদেশের ওপারে মিয়ানমারের রাখাইনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর সাথে থেমে থেমে গোলাগুলি চলছে। এঘটনায় গোলাবারুদ এসে পড়ছে বাংলাদেশের ভু-খণ্ডে। এতে সীমান্তে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে ভীতি ও আতঙ্ক বিরাজ করছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page