October 11, 2026, 11:22 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ট্যাংক উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তার দেশের সামরিক বাহিনীর জন্য ট্যাংক এবং মর্টার ও ভারী কামানের মতো গোলাবার্ষণের অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

সাইবেরিয়ার ওমস্ক অঞ্চলে অবস্থিত একটি অস্ত্র তৈরির কারখানা পরিদর্শনের সময় তিনি এই নির্দেশ দেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, অস্ত্র উৎপাদনের কারখানাটি পরিদর্শনের সময় সের্গেই শোইগু বলেন, রাষ্ট্রের প্রয়োজন অনুসারে সময় মতো অস্ত্রের যোগান নিশ্চিত করতে হবে, এ ব্যাপারে কোনো রকমের শিথিলতা দেখানো চলবে না।

সাইবেরিয়া অঞ্চলের ওই অস্ত্র কারখানাটি গত কয়েক মাসে উৎপাদন অনেক গুণ বাড়িয়েছে। এছাড়া, অস্ত্রের মান এবং এসব অস্ত্র দ্রুততর উৎপাদনের জন্য প্রযুক্তিগত উন্নয়নও ঘটানো হয়েছে।কারখানা পরিদর্শনের সময় রুশ প্রতিরক্ষামন্ত্রী বিশেষভাবে জোর দিয়ে বলেন, যেসব অস্ত্র এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রে মোতায়েনের প্রয়োজন সেগুলোর উৎপাদন দ্রুততর করতে হবে এবং একই সঙ্গে বাড়াতে হবে।

এ সময়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রীকে বিভিন্ন নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেখানো হয় যা রাশিয়া এ মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে নেয়ার জন্য আরও বিপুল পরিমাণ মজুদ করা অস্ত্র সের্গেই শোইগুকে দেখানো হয়।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page