October 17, 2026, 5:23 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পকে নোবেল প্রস্তাবের পরদিনই ইরানে হামলায় পাকিস্তানের নিন্দা জ্ঞাপন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংলাপই একমাত্র সমাধান, হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন আখ্যাত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার একদিন পরই যুক্তরাষ্ট্রের ইরান হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (২২ জুন) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “আমরা ইসরায়েল-ইরান সংঘাতে উত্তেজনা আরও বৃদ্ধিতে গভীরভাবে উদ্বিগ্ন। ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসন ভয়াবহ সহিংসতা ও অস্থিতিশীলতা ডেকে আনছে। যে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ফলে এ অঞ্চলে এবং এর বাইরেও ভয়াবহ প্রভাব পড়বে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, “যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সব নীতিমালার লঙ্ঘন করেছে এবং জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে।”

পাকিস্তান অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বলে, “সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব। জাতিসংঘ সনদের নীতিমালা অনুযায়ী এটি একমাত্র গ্রহণযোগ্য পথ।”

ট্রাম্পের নোবেল মনোনয়ন : এর আগে শনিবার পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়।

সম্প্রতি ভারত-পাকিস্তান সংকটে ট্রাম্পের দৃঢ় কূটনৈতিক ভূমিকা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীরের পাহলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে ওঠে। ভারত গত ৭ মে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিতে অভিযান চালায়। পাকিস্তান পাল্টা বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ১০ মে দুই দেশ সমঝোতায় পৌঁছে যুদ্ধবিরতি ঘোষণা করে।

ইরানে মার্কিন হামলা : রোববার এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মার্কিন যুদ্ধবিমান ও সাবমেরিন থেকে ইরানের ফোর্ডো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে সফল হামলা চালানো হয়েছে।

ট্রাম্প বলেন, “ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। হামলাগুলো সামরিক দিক থেকে অসাধারণ সফলতা।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি শান্তি না আসে, তাহলে আরও বড় আকারের হামলা চালানো হবে। আমাদের হাতে আরও অনেক টার্গেট আছে এবং সেগুলো কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করা সম্ভব।”

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page