September 27, 2026, 1:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে তার সরকার বদ্ধপরিকর।

ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ের দ’ুদিন পর গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন বলেন, ‘শুধুমাত্র বিজয়ী হয়েই দেশকে ভালবাসা যায় তা নয়, পরাজিত হয়েও দেশকে ভালোবাসতে হবে। আমাদের মার্কিনরা তাও পারে।

২০২০ সালে বাইডেনের কাছে হেরে আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর করেননি ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল রিপাবলিকান সমর্থকরা। মার্কিন ইতিহাসে নজিরবিহীন ওই হামলায় হতাহতের ঘটনা ঘটে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত তার সরকার। সেই সঙ্গে ডেমোক্র্যাট সমর্থকদের দেশ গঠনে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান বাইডেন।
এদিকে, বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মন্ত্রিপরিষদ গঠনে সম্ভাব্য তালিকা নিয়েও চলছে বিচার-বিশ্লেষণ।

মার্কিন গণমাধ্যম ও রাজনীতি বিষয়ক আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের টিম এরইমধ্যে কাগজ পত্রহীন অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পরিকল্পনা শুরু করেছে। সেই সঙ্গে অর্থনীতি চাঙ্গা ও মূল্যস্ফীতি রোধেকল্পে কাজ চলছে।

২০২৬ সালে যুক্তরাষ্ট্রের আড়াইশ’ বছর পূর্তি। এ উপলক্ষে ট্রাম্প প্রশাসন ২০২৫ সাল থেকে বছরব্যাপী উৎসব উদযাপনের প্রস্তুতি ও নিচ্ছে।

বিশ্লেষকরা বলেছেন, শুধু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নয়, মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও রিপাবলিকানরা দখলে নেয়ায় ট্রাম্পের পক্ষে এবার তার নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন অনেকটাই সহজ হবে।

ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের তোড়জোড় শুরু হয়ে গেছে। আসছে নতুন বছরের শুরুতে ২০ জানুয়ারি শপথ নিচ্ছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page