November 26, 2026, 8:07 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের কাছে ‘টমাহক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র চেয়েও খালি হাতে ফিরলেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ইউক্রেনকে ‘টমাহক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র রবরাহের কোনো পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে বিবিসি বলেছে, হোয়াইট হাউসে বৈঠক থেকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খালি হাতে ফিরে এসেছেন বলে মনে হচ্ছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বৈঠক শেষে জেলেনস্কি বলেছেন, তিনি এবং ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছেন। কিন্তু ‘যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধি চায় না’ বলে এ বিষয়ে তিনি আর কিছু বলবেন না।

বৈঠকের পর ট্রাম্প আহ্বান জানিয়েছেন, কিয়েভ এবং মস্কো ‘যেখানে আছে সেখানেই যেন থেমে যায়’ এবং তারা যেন যুদ্ধ শেষ করে।

সম্প্রতি হোয়াইট হাউসের কর্মকর্তারা পশ্চিমাদের মাধ্যমে ইউক্রেনকে ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র সরবারহের ইঙ্গিত দিয়েছিলেন।

জেলেনস্কি বিশ্বাস করেন, রাশিয়ান তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য টমাহক ব্যবহার করলে পুতিনের যুদ্ধকালীন অর্থনীতি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে।

তবে ট্রাম্প বলেন, ‘আশা করি তাদের এর প্রয়োজন হবে না, আশা করি আমরা টমাহকদের কথা না ভেবেই যুদ্ধ শেষ করতে পারব। আমি মনে করি আমরা এর (যুদ্ধবিরতি) মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি।’

মার্কিন প্রেসিডেন্ট টমাহক অস্ত্রগুলোকে ‘একটি বড় ব্যাপার’ হিসাবে বর্ণনা করেন এবং বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষার জন্য এগুলো প্রয়োজন।

তিনি আরও বলেন, ইউক্রেনে টমাহক সরবরাহের অর্থ, সংঘাত আরও তীব্র হতে পারে। তবে সেগুলো পাঠানোর বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page