September 20, 2026, 10:45 am
শিরোনামঃ
‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের চেয়ে ২৩ পয়েন্টে এগিয়ে রয়েছেন ফ্লোরিডার গভর্নর ডিসান্টিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী বাছাই করতে পরিচালিত একটি জরিপে পিছিয়ে রয়েছেন। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ২৩ পয়েন্টের নেতৃত্বে রয়েছেন। টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদ মাধ্যম ইউএস টুডে ও সাফক ইউনিভার্সিটির এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুসারে, গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) প্রকাশিত জরিপে রিপাবলিকান পার্টির সমর্থকরা ও রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ ভোটাররা ট্রাম্পকে নয়, রন ডিসান্টিসকে নতুন প্রার্থী হিসেবে বেছে নেওয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন।

ইউএসএ টুডে ও সাফোক ইউনিভার্সিটির দ্বারা পরিচালিত একটি জরিপে ট্রাম্পকে পিছিয়ে দেখানো হয়েছে, কিন্তু একই সময়ের মধ্যে পরিচালিত আরেকটি জরিপে আশার আলো দেখা গেছে। নিজস্ব বুদ্ধিমত্তার ভিত্তিতে পরামর্শক সংস্থা মর্নিং কনসাল্ট দ্বারা পরিচালিত জরিপে ট্রাম্প ডিসান্টিসের চেয়ে কমপক্ষে ১৮ পয়েন্ট এগিয়ে ছিলেন।

এর আগে বিখ্যাত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ফলাফলে থেকে দেখা গেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন উভয়ই মার্কিন ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্টদের মধ্যে স্থান পেয়েছেন।

বাইডেন ও ট্রাম্প ১৯৩৫ সাল থেকে গ্যালাপের পোলে সবচেয়ে কম জনপ্রিয় নেতা হিসেবে স্থান পেয়েছেন। ১৪ নভেম্বর প্রকাশিত একটি গ্যালাপ জরিপ অনুসারে, ৬৫ শতাংশ আমেরিকান নাগরিক চান না যে বাইডেন ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page