November 6, 2026, 6:03 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশে উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে ফিরে গেছেন। এর আগে তার পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশে নতুন করে পরাশক্তির উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প প্রায়শই নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে গর্ব করেন। তিনি দক্ষিণ কোরিয়ায় চীনা নেতা শি চিন পিংয়ের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, তিনি পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন।

তবে ট্রাম্পের ঘোষণার ফলে মূলত তিনি অস্ত্র ব্যবস্থা পরীক্ষা করার কথা বলেছন নাকি পরীক্ষামূলক বিস্ফোরণ পরিচালনা করার কথা বলছেন, যা ১৯৯২ সালের পর থেকে যুক্তরাষ্ট্র ক নো করেনি, সে সম্পর্কে অনেক কিছুই উত্তরহীন রয়ে গেছে।

এটি যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ ইরানের প্রতি সতর্কতা বলে মনে হয়েছে। ইরান ট্রাম্পের এই নির্দেশকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সমালোচনা করেছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মার্কিন পারমাণবিক অস্ত্রাগারটি আসলে ‘সঠিকভাবে কাজ করছে’ তা নিশ্চিত করার জন্য পরীক্ষা করা দরকার।  তবে, ট্রাম্প কী ধরনের পরীক্ষার নির্দেশ দিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ভ্যান্স বলেন, ‘এটা প্রেসিডেন্টের বক্তব্য।’

তিনি আরো বলেন, ‘আমাদের কাছে থাকা এই পারমাণবিক অস্ত্রাগারটি সঠিকভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি একটি পরীক্ষামূলক ব্যবস্থার অংশ।’

তবুও ট্রাম্পের বক্তব্য অস্বাভাবিক পারমাণবিক অস্ত্রের ধ্বনি।

রাশিয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সমুদ্র ড্রোন পরীক্ষা করার ঘোষণা দেওয়ার কয়েকদিন পর ট্রাম্পের ঘোষণাটি এলো।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, অন্যান্য দেশের পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে নির্দেশ দিয়েছি যে, আমাদের পারমাণবিক অস্ত্র সমান ভিত্তিতে পরীক্ষা শুরু করা হোক। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।

ট্রাম্প আরো দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে অন্য যেকোনো দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তিনি প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে এটি অর্জন করেছেন।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার কাছে ৫ হাজার ৪৮৯টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের কাছে ৫ হাজার ১৭৭টি এবং চীনের কাছে ৬০০টি রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page