October 12, 2026, 11:12 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপের হুমকিকে চীনের থোড়ায় কেয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চীন পিছু হটবে না। রোববার (১২ অক্টোবর) চীনা বাণিজ্য মন্ত্রণালয় অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘চীনের অবস্থান অবিচল। আমরা শুল্ক যুদ্ধ চাই না, তবে আমরা এর ভয়ও পাই না।’

ট্রাম্প ১ নভেম্বরের মধ্যে চীন থেকে আমদানির ওপর শুল্ক বৃদ্ধির হুমকি দেওয়ার দুই দিন পর বেইজিংয়ের এই প্রতিক্রিয়া এলো।

এর আগে বিভিন্ন ধরণের ভোক্তা এবং সামরিক পণ্যের মূল উপাদান ‘বিরল মৃত্তিকা’ রপ্তানির ওপর নতুন চীনা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ট্রাম্প ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।

পাল্টাপাল্টি এসব পদক্ষেপ ট্রাম্প এবং চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠককে ব্যাহত করতে পারে।

ট্রাম্প চলতি বছর অনেক মার্কিন বাণিজ্য অংশীদারদের কাছ থেকে আমদানির ওপর ব্যাপকহারে শুল্ক বাড়িয়েছেন। অনেক দেশ শুল্ক হ্রাসের বিনিময়ে ছাড় দিতে চাইছে। তবে চীন এমন কয়েকটি দেশের মধ্যে একটি, যারা পিছু হটেনি।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় অনলাইন পোস্টে বলেছে, ‘যদি মার্কিন পক্ষ একগুঁয়েমিপূর্ণভাবে তার অনুশীলনে জোর দেয়, তাহলে চীন অবশ্যই বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেবে।’

প্রসঙ্গত, বিশ্বের বিরল মৃত্তিকা খনির প্রায় ৭০ শতাংশ চীনের দখলে এবং দেশটি বিশ্বব্যাপী বিরল মৃত্তিকা প্রক্রিয়াকরণের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page