September 25, 2026, 11:21 am
শিরোনামঃ
জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের শপথের আগে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ নিয়েই হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন।

গতকাল শুক্রবার কাতারের আল জাজিরা এবং স্কাই নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। রাাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, খেরসর, দোনেতস্ক ও লুহানক পিপলস রিপাবলিক এবং ঝাপোরিজজিয়া থেকে অবশ্যই ইউক্রেন বাহিনীকে সরে যেতে হবে।

রুশ নেতা আরো বলেছেন, যত তাড়াতাড়ি কিয়েভ এসব অঞ্চল থেকে তাদের বাহিনীকে সরিয়ে নেবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাদ দিবে তখনই আমাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি এবং আলোচনার নির্দেশ আসবে।

এদিকে বিশ্লেষকরা ধারণা করছেন, ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে। গত ২৭ নভেম্বর, রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে দেড় হাজার বিমান হামলা চালিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page