November 26, 2026, 3:22 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে প্রথমবারের মতো আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন সরাসরি বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রায় চার বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে তিন দেশের প্রতিনিধিরা এই ঐতিহাসিক বৈঠকে মিলিত হন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই দিনব্যাপী এই আলোচনা মূলত ‘সংলাপকে এগিয়ে নেওয়া এবং সংকটের রাজনৈতিক সমাধান চিহ্নিত করার চলমান প্রচেষ্টার অংশ’।

এর আগে গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক করেন।

অন্যদিকে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ক্রেমলিনে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এসব কূটনৈতিক তৎপরতার পরই আবুধাবিতে এই ত্রিপক্ষীয় বৈঠক শুরু হলো।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রাথমিক এই শান্তি পরিকল্পনাটি শুরুতে কিয়েভ ও পশ্চিম ইউরোপে কঠোর সমালোচনার মুখে পড়ে।

সমালোচকদের মতে, ওই পরিকল্পনা ইউক্রেনের স্বার্থ বিকিয়ে দিয়ে রাশিয়ার চাহিদার অনেকটা কাছাকাছি ছিল। তবে পরবর্তীকালে যখন ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েনের ধারণা সামনে আসে, তখন মস্কোও এর বিরোধিতা শুরু করে।

শুক্রবার প্রথম দিনের আলোচনার পর ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ জানান, বৈঠকটি যুদ্ধ শেষ করার রূপরেখা এবং আলোচনার পরবর্তী ধাপগুলো নিয়ে কেন্দ্রভূত ছিল। শনিবারও এই বৈঠক চলবে।

আলোচনা চললেও মূল সংকট এখনো কাটেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ভূখণ্ডের বিষয়টিই এখনো প্রধান বাধা হয়ে আছে।

মস্কো সাফ জানিয়ে দিয়েছে, কিয়েভকে অবশ্যই পূর্বাঞ্চল দনবাস থেকে তাদের সৈন্য সরিয়ে নিতে হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page