November 2, 2026, 5:17 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ‘অগ্রহণযোগ্য চাঁদাবাজি’ : ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে ‘অগ্রহণযোগ্য চাঁদাবাজি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি ব্রাজিলের ওপর ৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন- এই শুল্ক নীতি দুদেশের মধ্যে ‘অবিচারপূর্ণ’ বাণিজ্যিক সম্পর্ক সংশোধনের জন্য প্রয়োজন।

গত ৯ জুলাই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি ব্রাজিলের ওপর কড়া শুল্ক আরোপ করতে চান। কারণ হিসেবে বলেন, ব্রাজিলে তাঁর কট্টর ডানপন্থী মিত্র ও সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়রানি করা হচ্ছে।

ট্রাম্প অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ধারাবাহিকতায় ব্রাজিলের বিরুদ্ধে এই শুল্ক বৃদ্ধিকে ব্রাজিলের বিরুদ্ধে একটি ‘প্রতিশোধমূলক ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছেন। তার এই সিদ্ধান্তের পেছনে কারণ হলো- ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার প্রক্রিয়া। বলসোনারোকে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে বিচার করা হচ্ছে। ট্রাম্প এই বিচার প্রক্রিয়াকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করে বলসোনারোর বিচার বন্ধের দাবি জানিয়েছেন।

ইরনা’র বরাতে পার্সটুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের বামপন্থী নেতা লুলা দা সিলভা তাঁর ভাষণে ট্রাম্পের নীতিকে সমর্থনকারী ব্রাজিলের রাজনীতিবিদদেরও সমালোচনা করেন। তাঁদের ‘মাতৃভূমির বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, তিনি বাণিজ্যিক ও কূটনৈতিক সুসম্পর্কের ওপর ভিত্তি করে এগিয়ে যাবেন। তবে তিনি সতর্ক করেন যে ব্রাজিলের একমাত্র মালিক দেশটির জনগণ।

২০২২ সালের নির্বাচনে লুলা দা সিলভার কাছে সামান্য ব্যবধানে পরাজিত হওয়ার পর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ ওঠে। এ অভিযোগে বর্তমানে তাঁর বিচার চলছে। দোষী প্রমাণিত হলে তিনি সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড পেতে পারেন।

ট্রাম্প একজন চাঁদাবাজ, তার সঙ্গে ‘কল্ট‘ হাতে আলোচনা করতে হবে : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর রপ্তানিকৃত পণ্যের ওপর বাড়তি শুল্কের প্রস্তাব ইউরোপীয় নেতাদের ক্ষুব্ধ করেছে। এ প্রসঙ্গে ইইউ’র সাবেক এক উচ্চপদস্থ কর্মকর্তা জ্যাঁ-লুক ডিমারটি ইউরো নিউজকে বলেন, “ট্রাম্প কোনো সমঝোতা চান না, তিনি মাফিয়া স্টাইলে চাঁদাবাজি করছেন।”

তিনি আরও যোগ করেন, “ইইউ’র উচিত ৯৩ বিলিয়ন ইউরো মূল্যের জবাবি পদক্ষেপ নেওয়া ছাড়াও নতুন ‘অ্যান্টি-কোয়ার্শন’ (জবরদস্তিবিরোধী) কৌশল সক্রিয় করা। ট্রাম্প যা করছেন তা স্পষ্ট জবরদস্তি, আর আমাদেরও দেখাতে হবে যে আমরা কঠোরভাবে মোকাবেলা করতে প্রস্তুত—যেন আলোচনার টেবিলে আমাদের কল্ট (বন্দুক) রেখে দিয়েছি।”

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page