November 27, 2026, 3:12 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে এগেদে (বামে)

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে এগেদে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত বলে জানিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) কোপেনহেগেনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এগেদের কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্পের সঙ্গে তার যোগাযোগ হয়েছে কি না। জবাবে তিনি বলেন, যোগাযোগ হয়নি, তবে আমরা আলোচনার জন্য প্রস্তুত।

২০ জানুয়ারি দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেননি বলে জানানোর পর এমন প্রতিক্রিয়া এলো।

ট্রাম্পের শক্তি প্রয়োগের প্রশ্নে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, তিনি মনে করেন ট্রাম্পের মন্তব্যগুলো ‘গুরুতর’। এগেদে উল্লেখ করেন, গ্রিনল্যান্ড কেবল গ্রিনল্যান্ডারদের। তবে মিত্রদের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাব।

১৯৭৯ সালে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে স্বায়ত্তশাসনের অনুমতি দেয়। ২০০৯ সালে গণভোটের মাধ্যমে স্বাধীনতা ঘোষণার অধিকারও দেওয়া হয়।

শুক্রবারের সংবাদ সম্মেলনে আর্কটিক দ্বীপের স্বাধীনতাকামী নেতা মুতে এগেদে বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা, নিজের ঘরে থাকার আকাঙ্ক্ষা, সম্ভবত বিশ্বের সব মানুষই এটি বুঝতে পারে। আমরা ড্যানিশ হতে চাই না, আমরা আমেরিকান হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডীয় হতে চাই।

ড্যানিশ প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক গ্রিনল্যান্ডবাসীর মধ্যে একটি দৃঢ় আকাঙ্ক্ষা রয়েছে। এটি একটি বৈধ আকাঙ্ক্ষা।

ফ্রেডেরিকসেন এবং এগেদে উভয়ই এর আগেও গ্রিনল্যান্ড কেনার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page