November 3, 2026, 11:48 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্প নির্বাচনী সমাবেশে স্বীকার করলেন বড় ধরনের বয়কটের মধ্যে রয়েছে ডলার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি বিশ্বে ডি-ডলারাইজেশন বা আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে ডলারের ব্যবহার বাদ দেয়ার যে প্রবণতা বিশ্বে শুরু হয়েছে তা তিনি বন্ধ করতে পারবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উইসকনসিন রাজ্যের নির্বাচনী সমাবেশে স্বীকার করে যে বিশ্বব্যাপী লেনদেন থেকে ডলারকে বাদ দেয়া একটি ক্রমবর্ধমান প্রবণতা এবং আমেরিকান ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি বিশ্বব্যাপী রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের আধিপত্য বজায় রাখবেন।, ট্রাম্প নির্বাচনী সমাবেশে স্বীকার করেছেন যে ডলার বড় ধরনের বয়কটের মধ্যে আছে কারণ একটি বৃহৎ সংখ্যক দেশ বাণিজ্য নিষ্পত্তির জন্য অন্য উপায়ে ফিরে গেছে। একই সঙ্গে এই নীতি অনুসরণকারী দেশগুলোর জন্য মার্কিন ডলার ত্যাগ করা খুবই ব্যয়বহুল হবে বলেও দাবি করেন ট্রাম্প।

ইরান, রাশিয়া এবং চীন সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ দীর্ঘদিন ধরে ব্যবসায়িক লেনদেনে ডলারের উপর নির্ভরতা কমাতে তাদের কর্মপন্থা শুরু করেছে। প্রকৃতপক্ষে, যে সমস্ত দেশ ওয়াশিংটনের নীতি অনুসরণ করে না তাদের উপর আমেরিকার সর্বোচ্চ চাপের নীতি,আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার ব্যবহারের  ফলে এসব দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য লেনদেনে তাদের জাতীয় মুদ্রা ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ডলারের অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক আর্থিক রিজার্ভের প্রতিষ্ঠানটিকে অসম্মান করছে।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page