September 21, 2026, 12:10 pm
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্প–মামদানি সরাসরি বৈঠকে বিরোধের পরিবর্তে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজনৈতিক বিরোধ আর তীব্র বাকযুদ্ধের পর অবশেষে মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি।

আজ (২২ নভেম্বর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শুক্রবার (স্থানীয় সময়) হোয়াইট হাউসে অনুষ্ঠিত ট্রাম্প এবং মামদানির মধ্যে প্রথম সরাসরি বৈঠকটি শেষ হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। রাজনৈতিক বিরোধ ভুলে তারা পরস্পরের প্রশংসা করেছেন এবং নিউইয়র্ক শহরের উন্নয়ন ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্র্যাট সোশ্যালিস্ট মামদানি মতাদর্শ, দল এবং প্রজন্মগতভাবে ভিন্ন হলেও বৈঠকের শুরু থেকেই ছিলেন হাস্যোজ্জ্বল। ৭৯ বছর বয়সী ট্রাম্পের পাশে দাঁড়ালে ৩৪ বছর বয়সী মামদানির প্রতি হাসি ও হাত মিলিয়ে তার শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট। অথচ কিছুদিন আগেও ট্রাম্প তাকে ‘কমিউনিস্ট’ বলে কটাক্ষ করেছিলেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নির্বাচিত মেয়র মামদানি বলেন, আমাদের মাঝে অনেক মতপার্থক্য আছে, কিন্তু বৈঠকে সেগুলোতে গুরুত্ব দেওয়া হয়নি। আমরা দুই জনই নিউইয়র্কের মানুষের সেবা করতে চাই—এই সাধারণ লক্ষ্যকেই কেন্দ্র করে আলোচনা হয়েছে। আমি প্রেসিডেন্টের সত্যিই খুব প্রশংসা করি।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি যা ভেবেছিলাম, তার চেয়েও অনেক বেশি বিষয়ে আমরা একমত হতে পেরেছি। আমরা দুইজনই চাই নিউইয়র্ক শহর খুব ভালো থাকুক। মামদানি যত ভালো কাজ করবেন, ততই খুশি হব।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page