October 11, 2026, 6:07 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্প-মাস্কের আপত্তিতে মার্কিন সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নতুন বছরের শুরুর দিকে সরকারি কার্যক্রম চালু রাখতে ১শ’ বিলিয়ন ডলারের সৃষ্টি হয়েছে উত্তেজনা, বিভেদ বাড়ছে রিপাবলিকান পার্টিতেই।

কারণ, এরফলে সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেলে মার্কিন অর্থনীতিতে দেখা দিতে পারে বিশৃঙ্খলা।

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক ক্ষমতা গ্রহণের আগেই নিচ্ছেন একের পর এক সিদ্ধান্ত। এবার যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টিটিভের স্পিকার মাইক জনসনের একটি অস্থায়ী বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দু’জন।

নতুন বছরের শুরুর দিকে সরকারি কার্যক্রম চালু রাখতে ১শ’ বিলিয়ন ডলারের একটি অস্থায়ী বাজেট নিয়েছিল বিলটি। এই অর্থে দুর্যোগ মুহূর্তের ত্রাণ, কৃষকদের অর্থ সহায়তা ও বাল্টিমোরের সেতু পুনর্নির্মাণের কথা ছিল।

তবে ট্রাম্প ও মাস্কের এই অবস্থানের কারণে কংগ্রেসে অস্থিরতা দেখা দেয়ার পাশাপাশি সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে, রিপাবলিকানদের মধ্যে এই বিল নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দলটির মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে এবং জনসনের নেতৃত্বকে বিপদে ফেলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ও মাস্কের পদক্ষেপে যদি সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জনজীবনে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে, রাজনৈতিক এই অস্থিরতা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ কীভাবে চলবে, তার একটি ‘প্রাথমিক সংকেত’ হিসেবে দেখছেন অনেকে। এই সংকটের মধ্যে, কংগ্রেসে ২০২৫ সালের বাজেট তৈরিতে ও রয়েছে অনিশ্চয়তা। আগামী কয়েক সপ্তাহে এর কী পরিণতি হবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page