November 28, 2026, 5:33 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্প হেরে গেলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে আমার মোটেও আস্থা নেই : বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে কমলা হ্যারিসের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার বিষয়ে তিনি ‘বিন্দুমাত্র আত্মবিশ্বাসী নন।’ গতকাল বুধবার সিবিএস টিভি’র সাথে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। বাইডেনের এই সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করা হয়।
বাইডেন বলেছেন, পরাজয় স্বীকার না করার বিষয়ে প্রচারণার সময় ট্রাম্পের ইঙ্গিতগুলো গুরুত্ব সহকারে নেওয়া উচিত। তিনি নিজে জুলাইয়ে হোয়াইট হাউসের দৌড় থেকে বাদ পড়েন এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়।
বাইডেন ইউএস নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যদি ট্রাম্প হেরে যান শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে ‘আমি মোটেও আত্মবিশ্বাসী নই’। সাক্ষাৎকারে তাকে যখন ২০২৫ সালের জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে কি-না জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি এই মন্তব্য করেন। তার এই সাক্ষাৎকার রোববার সম্প্রচার করা হবে।
বাইডেন আরো বলেছেন, ‘তিনি যা বলেন তার মানে আমরা তাকে সিরিয়াসলি নিই না। তার মানে ‘যদি আমরা হেরে যাই তাহলে রক্তপাত হবে।’
এই বছরের শুরুতে প্রচারণা চালানোর সময় বাইডেনসরাসরি এই অপ্রিয় সত্যটি তুলে ধরেন ২০২০ সালের নির্বাচনে বাইডেন তাকে পরাজিত করার পর ৬ জানুয়ারি ২০২১-এ ট্রাম্পের সমর্থকরা ইউএস ক্যাপিটলে হামলা চালিয়েছিল।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page