October 12, 2026, 5:45 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদের ওপর বসে আছে ইউক্রেন ; সেগুলো নেয়ার জন্যই আমেরিকার এতো চেষ্টা

সিনেটর লিন্ডসে গ্রাহামের স্বীকারোক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম স্বীকার করেছেন ইউক্রেনের সম্পদের ওপর তাঁর দেশের লোভাতুর দৃষ্টি পড়েছে।

লিন্ডসে গ্রাহাম বলেছেন: ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ ওয়াশিংটনের প্রয়োজন। তিনি স্পষ্ট ভাষায় জানান: ইউক্রেনকে সামরিক সাহায্য অব্যাহত রাখা উচিত যাতে কিয়েভ রাশিয়ার সাথে যুদ্ধে জিততে পারে। পার্সটুডে আরও জানায়, গ্রাহাম গুরুত্বের সঙ্গে বলেছেন: ইউক্রেনীয়রা এক লক্ষ কোটি ডলার মূল্যের খনিজ সম্পদের ওপর বসে আছে। মার্কিন অর্থনীতির জন্য ওই সম্পদ ব্যাপক উপকারে আসতে পারে বলে তিনি মন্তব্য করেন।

আমেরিকার দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর গ্রাহাম এর আগেও বহুবার এ প্রসঙ্গে কথা বলেছেন। কোনোরকম রাখঢাক না করেই তিনি বলেছেন: ইউক্রেনীয়দের হাতে থাকা সম্পদগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পদ।

কিছু দিন আগে, আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন-কিয়েভের উচিত তাদের সামরিক সরঞ্জাম বাড়ানো। তিনি আরও বলেছেন: আমেরিকা গত জুন মাস থেকে ইউক্রেনকে ৪শ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিয়েছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অনেকেই ওয়াশিংটনকে একটি বৃহৎ জোটের মূল হোতা বলে বিবেচনা করেন। কেননা আমেরিকা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখে অজানা ভবিষ্যত পর্যন্ত উত্তেজনা জিইয়ে রাখতে চায়।

২২ ফেব্রুয়ারী ২০২২ থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যতবারই শান্তি নিয়ে আলোচনা হয়েছে ততবারই মার্কিন কর্মকর্তারা বলেছেন-ওই যুদ্ধ দীর্ঘসময় ধরে চলতে পারে। বছরের পর বছর স্থায়ী হতে পারে-তেমন একটি যুদ্ধের জন্য বিশ্বের প্রস্তুত হওয়া উচিত।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page