October 9, 2026, 4:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বিনাধান-২৪ এর বীজ বিতরণ ও প্রশিক্ষণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁও জেলায় উচ্চ ফলনশীল বিনাধান-২৪ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ বিতরণ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে  ১০টায়   ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক মাজেদুল ইসলাম ।

জেলা সদর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিনা রংপুর উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ প্রকল্প পরিচালক ড. আশিকুর রহমান, বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন, ঠাকুরগাঁও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ’র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম,

সদর উপজেলা কৃষি অফিসার নাসিরুল ইসলাম, বিনা রংপুর উপকেন্দ্রের উপ প্রকল্প পরিচালক মাহমুদল হাসান।

উপ প্রকল্প পরিচালক মাহমুদল হাসান বলেন, আজকের প্রশিক্ষণার্থী ১’শ কৃষকসহ সাড়ে ৩’শ কৃষকের মাঝে মোট আড়াই টন বীজ এখানে বিতরণ করা হয়েছে।  তিনি জানান, এই ধানের গাছ খাটো (৯৫-৯৭ সে.মি.) ও খাড়া হওয়ায় হেলে পড়ে না, গাছ শক্ত ও বলিষ্ঠ। ধানের দানা লম্বা ও মাঝারি চিকন। গড় ফলন ৬.৫ টন/হেক্টর। বিনাধান-২৪ একটি উচ্চফলনশীল জাত যা বোরো মৌসুমে সারা দেশে চাষের জন্য অনুমোদিত।

এই ধানের উৎপাদনে কৃষকরা উৎসাহিত হলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে আরেকধাপ এগিয়ে যাবে বলে অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page