April 1, 2026, 4:19 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁও হাসপাতাল থেকে আড়াই মাসের শিশু চুরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে আড়াই মাস বয়সী সায়ান নামের এক শিশুকে চুরি করে নিয়ে গেছে এক অজ্ঞাতপরিচয় নারী।

সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ৎ

শিশুটি ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার মুন্সিরহাট গ্রামে শিমুল হোসেনের ছেলে।

এ ঘটনার পর শিশুটির পরিবারের লোকজন হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে শিশু ফেরতের দাবি তুলে বিক্ষোভ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয়।

শিশুটির পরিবার জানায়, সায়ান ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হলে তাকে রোববার (৯ মার্চ) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সারাদিন এক অচেনা নারী শিশুটির পাশে থেকে তার যত্ন নেয় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা হাসি (১৯) ও নানি (৪০) পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে এই ফাঁকে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

ফিরে এসে তারা শিশুটিকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

শিশুটির বাবা শিমুল হোসেন বলেন, ‘আমার সন্তানকে হাসপাতাল থেকে নিয়ে গেলো, আমরা গরিব মানুষ, কারো কোনো ক্ষতি করিনি। হাসপাতালের নিরাপত্তা যদি ঠিক থাকত, তাহলে এভাবে আমার ছেলেকে নিয়ে যেতে পারত না। হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীদের দায় নিতে হবে।

ঘটনার পরপরই ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি বলেন, শিশু চুরি হওয়ার ঘটনাটি শোনা মাত্রই আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে আমরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এ ছাড়া হাসপাতালের আশপাশের এলাকা, বাস ও ট্রেন স্টেশনেও নজরদারি বাড়ানো হয়েছে। শিশুটিকে উদ্ধারের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page