October 10, 2026, 7:28 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা জুলফিকার মর্তুজা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঠাকুরগাঁও-২ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর সদস্য ও সাবেক এমপি জুলফিকার মর্তুজা চৌধুরী। আসনটিতে ডা. আবদুস সালামকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিস থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন জুলফিকার মর্তুজা চৌধুরী।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জুলফিকার মর্তুজা চৌধুরী বলেন, আমি ঠাকুরগাঁও-২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছি, জেল খেটেছি, অনেক জুলুম-অত্যাচার সহ্য করেছি এবং সাবেক এমপিও ছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন না দিয়ে আরেক প্রার্থীকে দিয়েছে। আমি দলের কাছে জানতে চেয়েছিলাম আমাকে কেন মনোনয়ন দেওয়া হবে না? কিন্তু দল আমাকে কিছু বলেনি। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন সংগ্রহ করেছি।

দল বললে মনোনয়ন প্রত্যাহার করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের দুঃসময়ে তাদের সঙ্গে ছিলাম, অনেক ত্যাগ স্বীকার করেছি। তবুও আমাকে কেন মনোনয়ন দেওয়া হলো না এটার সঠিক ব্যাখ্যা দিলে এরপর ভেবে দেখব।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, জুলফিকার মর্তুজা চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তবুও তিনি কেন মনোনয়ন সংগ্রহ করেছেন আমরা জানি না। আমরা তার সঙ্গে আবারও কথা বলব। আমার বিশ্বাস তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page