August 14, 2026, 5:21 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ডলারবিহীন বাণিজ্যের চুক্তি করল চীন ও ব্রাজিল ; লেনদেন হবে নিজস্ব মুদ্রায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন এবং ব্রাজিল তাদের বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে ডলারের ব্যবহার বাদ দেয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।

দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহৃত হবে বলে চুক্তির শর্তে উল্লেখ করা হয়েছে।

গতকাল বুধবার বিষয়টি ব্রাজিল সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। এই চুক্তির ফলে ডলারের ব্যবহার বাদ দিয়ে চীন লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সাথে সরাসরি নিজস্ব মুদ্রা দিয়ে বাণিজ্য করতে পারবে। আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমেরিকা এবং তারা ডলারকে অনেক সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

ব্রাজিলের বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা অ্যাপেক্স-ব্রাজিল এক বিবৃতিতে আশা করেছে, চীনের সঙ্গে এই চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে খরচ কমবে এবং বাণিজ্য বাড়বে। পাশাপাশি অর্থ বিনিয়োগের পথ সহজতর করবে। চীন হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্য-অংশীদার। গত বছর দু দেশের মধ্যে ১৫ হাজার ৫০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page