October 10, 2026, 11:05 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ডলার বাদ দেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি দেদাভ বলেছেন, লেনদেনে ডলার বাদ দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে তা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা বেগবান হবে।

তিনি আজ (সোমবার) বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

রুশ রাষ্ট্রদূত আরও বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সব লেনদেনেই জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ানো হবে। ইরানের সঙ্গে বাণিজ্যেও স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা অত্যন্ত গতিময় এবং নানা ক্ষেত্রে সহযোগিতা বেড়েই চলেছে।
ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে যে সমঝোতা হয়েছে সেটাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই সমঝোতা পশ্চিম এশিয়ায় ইতিবাচক প্রভাব ফেলবে। এর প্রভাব কেবল পশ্চিম এশিয়া অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং তা অন্যত্রও ছড়িয়ে পড়বে।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু পাশ্চাত্য ও ইউক্রেন এই প্রস্তাবকে গুরুত্ব দিচ্ছে না।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page