September 16, 2026, 3:07 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ডাকাত হলেও ইমানদার ; এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা আনছে সোমালিয়ার জলদস্যুরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সোমালিয়ার উপকূলে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা ও ছাগল আনছে জলদস্যুরা। জিম্মি নাবিকদের বরাতে জাহাজটির মালিকপক্ষ ও নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর ফলে এই মূহুর্তে নাবিকরা খাবার নিয়ে তেমন একটা দুশ্চিন্তা না থাকলেও বিশুদ্ধ খাবার পানি কমে যাওয়া নিয়ে কিছুটা চিন্তায় আছেন।

এর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর একই গ্রুপের মালিকানাধীন জাহাজ এমভি জাহান মণি জিম্মি করেছিল সোমালিয়ার দস্যুরা। সে সময় ১০০ দিন পর নাবিকদের উদ্ধার করা হয়েছিল। ওই জাহাজে থাকা নাবিকরা জানান, তখন জাহাজটির খাবার ফুরিয়ে গেলে জলদস্যুরা তাদের জন্য প্রতি সপ্তাহে দুটি করে দুম্বা নিয়ে আসত।

মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে। নাবিকরা সবাই বাংলাদেশি।

জলদস্যুদের সঙ্গে প্রথমবারের মতো কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ হওয়ার তথ্য গত বুধবার জানায় জাহাজটির মালিকপক্ষ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page