October 6, 2026, 10:35 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

ডালমে কুচ কালা হ্যায় ; বেলারুশে সামরিক ঘাঁটি নির্মাণ করছে ওয়াগনার গ্রুপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বেলারুশের রাজধানী মিনস্কের দক্ষিণ-পূর্ব দিকে একটি সামরিক ঘাঁটি নির্মাণের দৃশ্য স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি ওয়াগনারের নতুন ঘাঁটি হতে চলেছে। বৃহস্পতিবার (২৯ জুন) এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে। সম্প্রতি রাশিয়ায় ব্যর্থ বিদ্রোহের পর বেলারুশে পাড়ি জমিয়েছেন ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগজিন।

মঙ্গলবার (২৭ জুন) বেলারুশে পৌঁছান প্রিগোজিন। রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, প্রিগোজিনের নেতৃত্বে মিনস্ক থেকে ৯০ কিলোমিটার দূরে আসিপোভিকি শহরের একটি ফাঁকা মাঠে ওয়াগনারের যোদ্ধারা সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির সেন্টিনেল ২ স্যাটেলাটের ২৭ জুনের ধারণকৃত ছবিতে দেখা যায়, এলাকাটিতে সারি সারি অবকাঠামো তৈরী করা হয়েছে। অথচ, ১৪ জুনের স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, সেটি ছিল একটি ফাঁকা মাঠ। ছবিগুলো ইএসএ ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রায় ২৪ ঘণ্টার একটি ব্যর্থ বিদ্রোহের পর বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে চুক্তি করে মিনস্কে পাড়ি জমান প্রিগোজিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াগনার সেনারা চাইলে নিজেদের ঘাঁটিতে ফিরতে পারে, ইউক্রেন যুদ্ধে আবারও অংশ নিতে পারে অথবা বেলারুশে পাড়ি জমাতে পারে।

তবে ওয়াগনারের বেলারুশে পাড়ি জমানোর বিষয়টি পুতিনের নতুন কোনও চাল কি না, তা নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়। সম্প্রতি মিনস্কে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছেন রুশ প্রেসিডেন্ট। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দা ও সমালোচনার ঝড় বয়ে গেছে। সূত্র: রয়টার্স



Our Like Page