October 4, 2026, 1:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিলের সুযোগ নেই : সংসদে আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা বাতিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ–সংক্রান্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না জানিয়ে মন্ত্রী বলেন, যেসব অপরাধ পুরোনো আইনে করা হয়েছে, সেই আইনেই যে শাস্তি, সেই শাস্তি অপরাধীকে আদালত কর্তৃক দেওয়া হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার শামসুল হকের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে বুধবার জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা বিল পাস হয়েছে।

গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান তার প্রশ্নে জানতে চান, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে যারা এই আইনের অপপ্রয়োগের কারণে বিভিন্ন ধরনের হয়রানি, জেল–জুলুমের শিকার হয়েছেন, এখনো অনেকে কারাগারে আছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না। একই সঙ্গে বিষয়গুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, তা–ও আইনমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

জবাবে আইনমন্ত্রী বলেন, আইনের অবস্থান হলো, যেসব অপরাধ পুরোনো আইনে করা হয়েছে, সেই পুরোনো আইনে যে শাস্তি, সেই শাস্তি অপরাধীকে আদালত প্রদান করবে। সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বিচার ও দণ্ড সম্পর্কে বলা হয়েছে—‘অপরাধের দায়যুক্ত কার্যসংঘটনকালে বলবৎ ছিল, এরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না এবং অপরাধ সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত, তাঁহাকে তাহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাইবে না।’

আনিসুল হক বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনে রহিতকরণ ও হেফাজত সংক্রান্ত বিধান হিসেবে উল্লেখ করা হয়েছে যে, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন দায়েরকৃত অভিযোগ ও তদ্‌সংক্রান্ত অন্যান্য কার্যক্রম বা সূচিত কোনো কার্যধারা বা দায়েরকৃত কোনো মামলা বা আপিল যেকোনো পর্যায়ে অনিষ্পন্ন থাকলে উক্ত কার্যধারা বা আপিল এমনভাবে চলমান থাকবে, যেন তা সাইবার নিরাপত্তা আইনের অধীন সূচিত বা দায়েরকৃত। ফলে ডিজিটাল নিরপত্তা আইনের অধীনে করা মামলা বাতিল করার সুযোগ নেই এবং এ–সংক্রান্তে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page