April 6, 2026, 4:49 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে হরিণাকুণ্ডু’র ভায়নাতে উঠান বৈঠক

জাফিরুল ইসলাম :  ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উপলক্ষে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ এপ্রিল) সকালের দিকে উপজেলার ভায়না ইউনিয়নের বাকচুয়া গ্রামের ৫ নং ওয়ার্ডের খন্দকার পাড়ায় ৫০ জন নারীকে নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, উপজেলা মৎস কর্মকর্তা এটি.এম শামসুজ্জামান, ২ নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ আল মামুন (কালাম),
দুই নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার বিলকিস খাতুন, তথ্য সেবা কর্মকর্তা ইনদিনা কাদীর, উপজেলা তথ্য সেবা সহকারী আঞ্জুমানারা,জেসমিন আক্তার, সহ আরও অনেকেই।

উঠান বৈঠকে মহিলাদের মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করার লক্ষ্যে নারী নির্যাতন প্রতিরোধ,যৌতুক,বাল্যবিবাহ রোধ,সরকারি ডিজিটাল সুবিধা সম্পর্কে অবহিতকরণ, বিকাশ/নগদে প্রতারনা, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, মৎস চাষের উপকারীতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণসহ নিজেদেরকে স্বাবলম্বী হওয়ার উপর বিশদ আলোচনা করেন,উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page