August 17, 2026, 6:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ডিজিটাল হজ্জ ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী নিজেই তদারক করছেন : তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল হজ্জ ব্যবস্থাপনা নিজেই তদারক করছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর মাধ্যমে হজ্জের যাবতীয় কার্যক্রম সহজ ও সুন্দর হচ্ছে।

প্রতিমন্ত্রী আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটায় সিংড়া কেন্দ্রীয় মসজিদে চলতি বছরে হজ্জ গমনেচ্ছু ব্যক্তিদের সম্মানে আয়োজিত হাজী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আরাফাতি হাজী কল্যাণ সমিতি এ সমাবেশের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে কাজ করে গেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, তাবলীগ জামাতের জন্যে কাকরাইল মসজিদ প্রতিষ্ঠা এবং ইজতেমার জন্যে টঙ্গিতে জমি বরাদ্দ দিয়েছেন। বঙ্গবন্ধুর পদাংক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নান্দনিক সৌন্দর্যমন্ডিত ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন। ইসলামের কল্যাণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
পলক বলেন, ‘বাংলাদেশের হজ যাত্রীদের সকল কার্যক্রমকে সহজ ও সুন্দর করতে সরকার ডিজিটাল হজ্জ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে। কোন হজ্জ যাত্রী যেন প্রতারিত না হন, সেজন্যে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি। কেউ যদি প্রতারণামূলক কোন কাজ করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’
দেশের মানুষের কল্যান, সমৃদ্ধি এবং ইসলামী উম্মাহ্র ঐক্য কামনা করে হ্জ্জযাত্রীদের দোয়া করতে আহ্বান জানান প্রতিমন্ত্রী । এ সময় তিনি প্রায় ২শ’ হজ্জ গমনেচ্ছু যাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
আরাফাতি হাজী কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস ও আরাফাতি হাজী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট হারুন-অর-রশীদ বক্তৃতা করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page