February 18, 2026, 7:57 am
শিরোনামঃ
নিরাপত্তা ইস্যুতে আবার একসাথে কাজ করবে ফ্রান্স-আলজেরিয়া রেড লাইন স্বীকারে প্রস্তুত নয় ইরান : মার্কিন ভাইস প্রেসিডেন্ট শান্তি বোর্ডে অংশ নেবে না ভ্যাটিকান সিটি আইনমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খানের নিয়োগে ঝিনাইদহে আনন্দের জোয়ার দেড় বছর পর নির্বাচিত সরকার পেল বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ফের শুরু নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নতুন মন্ত্রীরা পেলেন কে কোন মন্ত্রণালয় বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ডিবির অভিযানে যশোরে ১০ ডাকাত আটক

ইয়ানূর রহমান : সম্প্রতি যশোরে কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় ১০ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। ২৯ নভেম্বর ও ৩০ নভেম্বর ভোর পর্যন্ত গোপালগঞ্জ নড়াইল ও খুলন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ডাকাত দলের দখল থেকে লুুণ্ঠিত মালামালের মধ্যে ৪ ভরি ১১ আনা স্বর্ণালংকার, মোবাইল ফোন, ২২ হাজার টাকা, রাম দা গাছি দা খেলনা পিস্তল, মাস্টার চাবি উদ্ধার করা হয়। এই ডাকাত দল বাঘারপাড়ার করিমপুরসহ ওই এলাকায় ৪টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এছাড়া যশোর শহরতলী তপসীডাঙ্গায় ডাকাতি সংঘটিত করে।

ডিবির আইটি এক্সপার্ট টিমের তদন্ত ও অভিযানে আটককৃত ডাকাতরা হলো গোপালগঞ্জের তারিকুল ইলাম, সবুজ আলী, বোরহান সরদার, নড়াইলের আরজ আলী, নাদিম মাহমুদ, রুবেল সরদার, শাহ আলী বাবু, খুলনার ওহিদ মোল্লা, আফরোজা ও সুনাম বিশ্বাস।

বাঘারপাড়া করিমপুরের ডাকাতি ঘটনায় আরাফাত হোসেনের করা মামলায় আটকৃতদের আদালতে চালান দেয়া হবে বলে জানিয়েছেন ডিবি ওসি রুপন কুমার সরকার। আটককৃত ডাকাত দলের বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি, চুরি মামলা তদন্ত ও বিচারাধীন রয়েছে বিভিন্ন থানা ও আদালতে।#

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page