October 18, 2026, 10:27 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

আসন্ন রমজানের আগে ফিলিস্তিনের পশ্চিম তীরের ১৫ মুসলিম পরিবারকে উৎখাত করলো ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন রমজানের আগেই ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে বাড়ি ভেঙে ১৫টি ফিলিস্তিনি পরিবারকে উৎখাত করা হয়েছে। আল-মালিহ গ্রাম পরিষদের প্রধান মহদি দারাঘমেহ স্থানীয় ওয়াফা সংবাদ সংস্থাকে এসব তথ্য জানিয়েছেন।

ওয়াফা জানিয়েছে, কাছাকাছি মাইতা কমিউনিটির আরও সাতটি পরিবার কয়েকদিন আগে একই ধরনের হুমকি ও আক্রমণের কারণে স্থানান্তরিত হয়।

একইসাথে, নবি সামউইল গ্রামে কয়েকজন পুরুষের ওপর হামলা চালিয়ে এক ব্যক্তিকে গুরুতর আহত করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রেইড এবং ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নাবলুস, আল খাদের ও সালফিত এলাকায় অভিযান চালানো হয়।

ইসরায়েলি সরকার অধিকৃত এলাকায় নিয়ন্ত্রণ দৃঢ় করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি জমি বিক্রয় সহজ করা এবং ফিলিস্তিনি জমি ‘রাষ্ট্রীয় জমি’ হিসেবে নিবন্ধনের অনুমোদন করা।

এই সপ্তাহে ইসরায়েলি সরকার আরও একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যাতে পশ্চিম তীরের বড় এলাকা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে চিহ্নিত হবে। ফলে ফিলিস্তিনিদের জমির মালিকানা প্রমাণের ঝামেলা আরও বাড়বে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সিদ্ধান্ত অবৈধ বসতি সম্প্রসারণ, জমি জব্দ, নিয়ন্ত্রণ দৃঢ় করা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ সার্বভৌমত্ব প্রয়োগের মাধ্যমে ফিলিস্তিনিদের বৈধ অধিকার ক্ষুণ্ন করার লক্ষ্যে গুরুতর উস্কানি।

সরকারি ফিলিস্তিনি তথ্য অনুযায়ী, শুধু পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে অন্তত ১,১১৪ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১১,৫০০ আহত এবং প্রায় ২২,০০০ গ্রেফতার হয়েছে। সূত্র: আল-জাজিরা

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page