October 17, 2026, 7:31 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রেড লাইন স্বীকারে প্রস্তুত নয় ইরান : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কূটনৈতিক সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ‘রেড লাইন’ নির্ধারণ করেছেন, তার সবগুলো মানতে এখনো সম্মত হয়নি ইরান। জেনেভায় অনুষ্ঠিত আলোচনার পর মঙ্গলবার এ কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ভ্যান্সের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা না হলে শক্তি প্রয়োগের হুমকি দিলেও যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক পথ খোলা রাখতে আগ্রহী।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু দিক থেকে আলোচনা ভালো হয়েছে; তারা পরবর্তী বৈঠকে বসতে সম্মত হয়েছে।’

তবে তিনি যোগ করেন, ‘অন্যদিকে স্পষ্ট যে প্রেসিডেন্ট কিছু রেড লাইন নির্ধারণ করেছেন, যেগুলো ইরানিরা এখনো স্বীকার করতে বা সেগুলো নিয়ে কাজ করতে রাজি নয়।’

ভ্যান্স বলেন, ‘আমরা কাজ চালিয়ে যাব। তবে কূটনীতি কখন স্বাভাবিক সীমায় পৌঁছেছে বলে মনে করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি সেই পর্যায়ে যেতে হবে না। কিন্তু যদি যেতে হয়, সেটি হবে প্রেসিডেন্টের সিদ্ধান্ত।’

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page