October 7, 2026, 11:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ডিবি কার্যালয়ে এবার দুপুরের খাবার খেলেন হিরো আলম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে দুপুরের খাবার খেলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দুই সহযোগীসহ রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এরপর তাকে হত্যার হুমকির অভিযোগ নিয়ে ডিবির কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেন। ডিবিপ্রধান মো. হারুন অর রশীদের সঙ্গেও হিরো আলম দেখা করেন।

এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘এমপি হতে এবার আমি দল থেকে নির্বাচন করবো। কোন দল থেকে নির্বাচন করবো সেটা আগে আমি বলিনি। আমার অনেক দিনের সংগ্রাম-লড়াই ছিল জনগণের জন্য। এবার আমি এমপি নির্বাচন করবো। প্রধানমন্ত্রী যদি মনে করেন হিরো আলমকে নৌকা দেবেন (আওয়ামী লীগের মনোনয়ন), তাহলে অবশ্যই আমি ভোট করবো।’

কোন আসন থেকে মনোনয়ন চান জানতে চাইলে হিরো আলম বলেন, ‘বগুড়া-৬ আসন থেকে ভোট করবো। আওয়ামী লীগ যদি বলে দল থেকে নির্বাচন করতে করবো। বিএনপিও যদি দল থেকে বলে ভোট করো, আমি ভোট করবো। তবে প্রধানমন্ত্রী যদি নৌকা দেন, অবশ্যই আমি নৌকায় ভোট করতে চাই।’

আওয়ামী লীগের মনোনয়ন চান কি না- এমন প্রশ্নে হিরো আলম বলেন, ‘আমি চাইবো কেন? প্রধানমন্ত্রী যদি নৌকা দেন আমি অবশ্যই ভোট করবো।’



Our Like Page