September 22, 2026, 5:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ডিভোর্সের নোটিশের পর মুখ খুলেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান তার স্ত্রীর সাম্প্রতিক কর্মকাণ্ড ও সামাজিকমাধ্যমে ছড়ানো তাকে ব্ল্যাকমেইল করা প্রসঙ্গে মুখ খুলেছেন। এসব বিষয়ে তিনি সামাজিক মাধ্যমে বিস্তারিত আকারে ব্যাখ্যা দিয়েছেন।

২১ সেপ্টেম্বর রবিবার ফেসবুকে এক পোস্টে জাহেদ উর রহমান নানা বিষয়ে কথা বলেছেন।

তিনি তার পোস্টে লিখেছেন, “আমার স্ত্রী আনা নাসরিন সাম্প্রতিক সময়ে আমাকে জড়িয়ে যেসব কথা বলেছেন, এবং সেটা নিয়ে অনেকেই যেসব স্পেকুলেশন করছেন, সেসব নিয়ে আত্মপক্ষ সমর্থন করে সামাজিক মাধ্যমে কোনো বক্তব্য দেবো না আমি। ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলার চর্চাকে আমি অরুচিকর বলে মনে করি।”

জাহেদ উর রহমান আরও লিখেছেন, “আমাকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেইল করে কিছু করাচ্ছে বা বলাচ্ছে, এমন দাবি সর্বৈব মিথ্যা। যার মাধ্যমে আমার এক্টিভিজমকে নানা মহল থেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

‘ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা তার নেই’ বলেও উল্লেখ করেন তিনি।

জাহেদ উর রহমান তার পোস্টের মাধ্যমে গত ১৭ সেপ্টেম্বর তার স্ত্রীকে ডিভোর্সের নোটিস পাঠানোর কথা উল্লেখ করে জানান, “দীর্ঘদিন থেকে এমন পরিস্থিতিতে ছিলাম আমরা।”

তার স্ত্রীর সাম্প্রতিক এবং ভবিষ্যত কর্মকাণ্ডের সাথে তার কোনো রকম সম্পৃক্ততা নেই জানিয়ে তিনি আরও জানান, আমি আনা নাসরিনের সর্বাঙ্গীন কল্যাণ এবং সফল জীবন কামনা করছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page