September 27, 2026, 1:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল : ইসি সানাউল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেবে নির্বাচন কমিশন। তবে এটি হবে সিম্বল ব্যালটে। যদি কোনো কারণে শেষ মুহূর্তে কোনো আসনে প্রার্থিতা বাদ বা ফিরে পাওয়ার ঘটনা ঘটে তাহলে ওই আসনে পোস্টালে ভোট হবে না।

তিনি বলেন, প্রধান উপদেষ্ট (২০২৬ সালের) ফেব্রুয়ারির প্রথমার্থে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। সেটাই আজকের মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।

আজকের কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page