March 2, 2026, 9:47 pm
শিরোনামঃ
ঢাকায় নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতকে ডেপুটি স্পিকার অফার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে : ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র সিরাজগঞ্জে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক আটক রাজশাহীতে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে আগুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সম্ভাব্য উত্তরসূরিরা নিহত: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে নাকচ করেছে ইরান
এইমাত্রপাওয়াঃ

ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বিদেশে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। স্বশস্ত্র বাহিনী দিবসে দীর্ঘ এক যুগ পর জনসম্মুখে উপস্থিত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য এবার খালেদা জিয়াকে দেশের বাইরে নেয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে তার পরিবার এবং দল।

ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া এখন বিমান ভ্রমণে শারিরীকভাবে অনেকটাই সক্ষম। তাই প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

দীর্ঘদিন ধরে কারাবাস ও শারীরিকভাবে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া নিয়ে ছিল নানা ধরণের বাধা-বিপত্তি। তবে এবার আর কোনো বাধা না থাকায় দ্রুতই বিদেশ নেয়া হচ্ছে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার সেনাকুঞ্জে খালেদা জিয়া আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিলেন৷ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও খালেদা জিয়া পাশাপাশি বসেন৷ তারা কথা বলেন৷ খালেদা জিয়া ছিলেন হাস্যোজ্জ্বল৷ ড. ইউনূস তার বক্তৃতায়ও খালেদা জিয়ার প্রশংসা করেন, তার রোগ মুক্তি কামনা করেন৷ জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনের শীর্ষ সমন্বয়করাও তার সঙ্গে সেখানে দেখা করেন৷

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page