September 29, 2026, 9:45 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ডিসেম্বরে রাজাকারদের তালিকা প্রণয়ন করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজাকারদের তালিকা করার জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে আইন পাস হয়েছে। আগামী ডিসেম্বর মাসেই রাজাকারদের তালিকা প্রণয়ন হয়ে যাবে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে সিলেটের হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানকে আহ্বায়ক করে তালিকা প্রণয়নের জন্য দায়িত্ব দিয়ে কমিটি করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কথা বলবেন।

এর আগে দুপুর ১টার দিকে তিনি বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করতে যান। বিকালে তিনি হযরত শাহপরান (র.) মাজার জিয়ারতে যাবেন। এরপর রাতে সার্কিট হাউসে রাত্রিযাপন শেষে বুধবার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে নেত্রকোণার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page