March 13, 2026, 7:00 am
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেয়ায় মাদারীপুর ও পাবনার ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেয়ায় মাদারীপুরের তিনটি বেসরকারি হাসপাতাল ও পাবনার দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
বাসসের মাদারীপুর সংবাদদাতা জানান- ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেয়ার অভিযোগে জেলার তিনটি বেসরকারি হাসপাতাল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেয়া হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার সরকার নির্ধারিত ফি ৩০০/- এর পরিবর্তে ৫০০/- টাকা নেয়ার সত্যতা পাওয়া যায়। পরে কলেজ রোড এলাকার ‘নুর জাহান সেলিম নিরাময় হাসপাতাল’কে ২০ হাজার টাকা, ‘প্লানেট হাসপাতাল’কে ১০ হাজার ও ‘ইসলামী ব্যাংক এ আর হাওলাদার কমিউনিটি হাসপাতাল’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার স্বার্থে নিয়মিত এই অভিযান পরিচালনার কথা জানায় কর্মকর্তারা।
অন্যদিকে ডেঙ্গু পরীক্ষার ফি বেশী নেয়ায় পাবনা জেলার দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর।
বুধবার সকালে পাবনা শহরের ইউরো মেডিকেল সেন্টার ও পাবনা মেডিকেল কন্সাল্টেশন সেন্টারকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি জানান, ডেঙ্গু পরীক্ষার ফি বেসরকারি হাসপাতালের জন্য সরকারি নির্ধারণ করেছেন ৩০০/- টাকা এবং সিবিসি ৪০০/- টাকা। বুধবার সকালে পাবনা শহরের ইউরো মেডিকেল সেন্টার ও পাবনা মেডিকেল কন্সাল্টেশন সেন্টারে গিয়ে দেখা যায় সরকার নিধারিত পরীক্ষার ফি চেয়ে বেশী নিচ্ছে। ভোক্তা অধিকারের ৩৯ ও ৪০ ধারায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান আমাদের অভিযান চলমান আছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page