September 5, 2026, 4:10 pm
শিরোনামঃ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এইমাত্রপাওয়াঃ

ব্যাটারি রিকশা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্যটারিচালিত অটোরিকশা সম্পর্কে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘আশা করা যায় ভালো নির্দেশনা আসবে। সেটাই বাস্তবায়ন করব।’

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সড়কে কোনো দোকান থাকবে না।’

ভুয়া ও মিথ্যা মামলার বিষয়ে তিনি বলেন, ‘ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে তা সত্য। যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য জেলায় জেলায় কমিটি করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে, যা কেউ অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারের মধ্যে থেকে ট্রিফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিকভাবে কিছুদিনের জন্য নিয়োগ দেওয়া হবে কমিউনিটি পুলিশিংয়ের মতো। আপাতত ঢাকায় ৫০০ জন নেওয়া হতে পারে। সঙ্গে শিক্ষার্থীরাও থাকবে আগের মতো।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page