October 2, 2026, 10:17 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ডেনমার্কে আবার পবিত্র কুরআনের অবমাননা করল একটি উগ্র গোষ্ঠী ; পুলিশি নিরাপত্তায় লাইভ সম্প্রচার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডেনমার্কের একটি উগ্র গোষ্ঠীর সদস্যরা আবার পুলিশি নিরাপত্তায় পবিত্র কুরআনের অবমাননা করেছে। গতকাল (শনিবার) তারা কোপেনহেগেনস্থ তুরস্ক ও ইরাক দূতাবাসের সামনে পবিত্র কুরআনের কপিতে আগুন দেয়।

তুরস্কের বার্তা সংস্থা আনাতোলির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। ড্যানিশ প্যাট্রিয়টস নামের এই গোষ্ঠীর সদস্যরা তাদের জঘন্য ও উস্কানিমূলক অপকর্ম করার সময় ইসলাম বিদ্বেষী স্লোগানও দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পবিত্র কুরআন অবমাননার এ দৃশ্য লাইভ সম্প্রচার করা হয় এবং এ সময় পুলিশকে তাদের নিরাপত্তা দিতে দেখা যায়।

ডেনমার্কে এমন সময় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের অবমাননার পুনরাবৃত্তি হচ্ছে যখন শনিবারই প্রকাশিত এক জনমত জরিপ অনুযায়ী, দেশটির অর্ধেকের বেশি মানুষ কুরআন অবমাননা নিষিদ্ধ করে আইন করার পক্ষে মত দিয়েছেন। মেগাফোন নামক একটি সংস্থা ডেনমার্কের একটি টেলিভিশন চ্যানেলের জন্য ওই জনমত জরিপ তৈরি করেছে।

এ নিয়ে ডেনমার্কে গত দুই মাসে বেশ কয়েকবার পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটল। দেশটির সরকার কথিত বাক ও মত প্রকাশের স্বাধীনতার অজুহাত দেখিয়ে কুরআন অবমাননার ঘটনা বন্ধ করার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তবে মুসলিম বিশ্বের তীব্র প্রতিবাদের মুখে  ডেনমার্কের প্রশাসন কুরআন অবমাননার নিন্দা জানিয়েছে।

ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী লারেস লুকা রাসমুসেন সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, কোনো ধর্মের পবিত্র গ্রন্থে আগুন দেয়া একটি মারাত্মক অবমাননাকর ও বেপরোয়া কর্মকাণ্ড যা মুষ্টিমেয় কিছু লোক করে যাচ্ছে। ডেনমার্কের সমাজ যে মূল্যবোধ মেনে চলে তার সঙ্গে এসব মানুষের আচরণের কোনো সম্পর্ক নেই।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page