October 16, 2026, 1:32 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

ড্রোন শিল্প থেকে শত শত কোটি ডলার আয় হতে পারে : প্রেসিডেন্ট পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের ড্রোন শিল্পকে ‘একটি অতি গুরুত্বপূর্ণ সেক্টর’ আখ্যায়িত করে বলেছেন, অচিরেই এই শিল্প থেকে শত শত কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হতে পারে। তিনি গতকাল (বৃহস্পতিবার) মস্কোয় এক অনুষ্ঠানে বলেন, ‘অদূর ভবিষ্যতে’ তার দেশের ড্রোন শিল্প থেকে ৫০০ বিলিয়ন রুবল বা ৬০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।

তবে এই পরিমাণকে তিনি ‘অত্যন্ত রক্ষণশীল হিসাব’ বলে বর্ণনা করেন। পুতিন বলেন, “আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ও সংহত থাকি এবং সম্মিলিতভাবে কাজ করি তাহলে এই খাত থেকে এক ট্রিলিয়ন রুবল বা ১২.২৫ বিলিয়ন ডলার অর্থ অর্জিত হওয়ার সম্ভাবনা প্রবল।”

রাশিয়ার প্রেসিডেন্ট ২০৩০ সাল পর্যন্ত তার দেশের ড্রোন শিল্পের উন্নয়নের জন্য একটি দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণের নির্দেশ দেন।  রুশ প্রেসিডেন্ট এমন সময় এসব কথা বললেন যখন তার দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। ওই অভিযানে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করছে রাশিয়া।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রথম উপ প্রধানমন্ত্রী অ্যান্দ্রে বেলুসভ। তিনি বলেন, সরকার ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে ৯২ বিলিয়ন রুবল বা ১০০ কোটি ডলার মূল্যর এবং ২০৩০ সালের মধ্যে আরো ২০০ বিলিয়ন রুবল বা ২৪০ কোটি ডলার মূল্যের ড্রোন উৎপাদনের নির্দেশ দিয়েছে।

গত বছর প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, রাশিয়াকে নিজস্ব ড্রোন উৎপাদন বাড়াতে হবে এবং এসব ড্রোনকে সামরিক ও বেসামরিক কাজে ব্যাপকভাবে ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে হবে। ওই বক্তব্যের কথা স্মরণ করে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট আরো বলেন, দেশের অর্থনীতির প্রতিটি খাতে ড্রোন ব্যবহার করা সম্ভব।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page