September 29, 2026, 10:46 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঢাকায় আসার আগে জয়শঙ্করের সঙ্গে ল্যাভরভের বৈঠক ; বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার (৬ সেপ্টেম্বর) পূর্ব এশিয়া সম্মেলন চলাকালে পার্শ্ববৈঠকে মিলিত হন তারা। এসময় জি-২০সহ আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে কথা বলেন দুই নেতা।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে জাকার্তায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করে ভালো লাগছে। দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং জি-২০ ইস্যুতে আলোচনা করেছি।

অন্যদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মন্ত্রীরা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যাগুলোর বিষয়ে মতবিনিময় করেছেন। তারা বাণিজ্য, অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি পরিবহন এবং আর্থিক ক্ষেত্রে সংযোগ আরও বাড়ানোর জন্য বাস্তব পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতিসংঘ, এসসিও, ব্রিকস, এবং জি০২০র মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মগুলোতে সমন্বয় বাড়ানোর পারস্পরিক আগ্রহ গুরুত্ব পেয়েছে এই বৈঠকে।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য দু’দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধিত্ব করবেন সের্গেই ল্যাভরভ। তবে তার আগে, বৃহস্পতিবার বিকেলে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন তিনি।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে জাকার্তা থেকে ঢাকায় আসবেন ল্যাভরভ। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

পরদিন ৮ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এরপর বিকেলেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আজকের বাংলা তারিখ



Our Like Page