September 5, 2026, 6:40 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ঢাকার কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিক মিলে স্বামীকে হত্যা ; পলাতক কালনাগিনী উর্মি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চাঞ্চল্যকর পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী হত্যা মামলার পলাতক আসামি উর্মি আক্তারকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব-১০। র‌্যাব জানায়, গ্রেফতার উর্মি তার পরকীয়া প্রেমিক ইমরানকে সঙ্গে করে স্বামী মারুফকে ঘুমের ওষুধ খাইয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব -১০ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, উর্মির সঙ্গে ইমরানের দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ছিল। তারা গোপনে বিয়ে করার চেষ্টা করেন। এতে বাধা হয়ে দাঁড়ান উর্মির স্বামী মারুফ। আর এই বাধা সরিয়ে ফেলতে কালনাগিনী উর্মি ও ইমরান মিলে মারুফকে হত্যার পরিকল্পনা করেন।

এই পরিকল্পনার ধারাবাহিকতায় ২০২১ সালের ২১ মে রাতে মারুফকে কৌশলে বাইরে ডেকে নিয়ে মদপান করান ইমরান। ওইদিন রাত ২টার দিকে ঘরে ফেরেন মারুফ। এসময় মারুফকে উর্মি জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করান। এতে মারুফ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে উর্মি পূর্ব পরিকল্পনা অনুযায়ী মারুফকে হত্যার জন্য তার প্রেমিক ইমরানকে খবর দেন।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, পরদিন সকাল ৬টার দিকে ইমরান এসে মারুফের ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর উর্মি ও ইমরান মিলে তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক হাতুড়ি দিয়ে মারুফের মাথায় সজোরে আঘাত করেন। এতে মারুফ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে উর্মি ও ইমরান হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও রক্তমাখা জামাকাপড় পাশের ডোবার পানিতে ফেলে দিয়ে পালিয়ে যান।

এ হত্যাকাণ্ডের পর নিহত মারুফের পরিবার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় উর্মি ও ইমরানের হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ভিত্তিতে পুলিশ উর্মি ও ইমরানকে গ্রেফতার করে। পরে উর্মি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান।

এ ঘটনা জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উর্মিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে উর্মিকে গ্রেফতার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page