October 13, 2026, 6:42 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের তৎপরতায় বড় কোনো ক্ষতি হয়নি।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে এসে দুই ব্যক্তি ভবনের দোতলার কার্যালয়টি লক্ষ্য করে বোমাটি ছুড়ে পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেয়ালে লেগে বোমাটি ভেঙে পাশের টিনশেডের চালায় পড়ে আগুন ধরে যায়। শব্দ শুনে নৈশপ্রহরী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

নৈশপ্রহরী সেলিম মিয়া বলেন, “বিকট শব্দে বাইরে বের হয়ে দেখি আগুন। সঙ্গে সঙ্গে সবাইকে ডাক দিলে দ্রুত আগুন নেভানো হয়।”

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখার মধ্যে পাঁচটি ভাড়া বাসায় পরিচালিত হয় এবং সেগুলোতে নিরাপত্তার জন্য চৌকিদার রাখা আছে। ঘটনার পর অতিরিক্ত তদারকি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ঘটনার কারণ এখনো স্পষ্ট না হলেও পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page