September 5, 2026, 12:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

ঢাকার রাজনৈতিক সহিংসতায় নিন্দা জানালো ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশ।

রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়েছে।

টুইট বার্তায় সংস্থাটি জানায়, ঢাকার রাস্তায় প্রাণহানি ও সহিংসতা দেখে ইউরোপীয় ইউনিয়ন গভীরভাবে মর্মাহত। অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ তাদের এক্স হ্যান্ডলারে (সাবেক টুইটার) এই প্রতিক্রিয়া জানায়।

প্রতিক্রিয়ায় বলা হয়, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই এবং সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করব।

প্রসঙ্গত, শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত দুজন নিহত হন। এতে রাজধানী ঢাকা রণক্ষেত্রে পরিণত হয়।  পুলিশ-বিএনপির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন সাংবাদিক আহত হন। ফলে বিএনপির ডাকা মহাসমাবেশও পণ্ড হয়ে যায়।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page