October 17, 2026, 1:05 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঢাকাস্থ খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের  উদ্যোগে ফল উৎসব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার ফল উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) মিলানায়তনে দেশীয় ফলের প্রচার ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর বার্তা নিয়ে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, খুলনা বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি ডা. সাইফুল আলম, যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক নাসির আহমেদ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, খুলনা আমাদের দেশের ঐতিহ্যের অংশ। সুন্দরবনের মতো আন্তর্জাতিক প্রাকৃতিক সম্পদ এই অঞ্চলে অবস্থিত। খুলনা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী দিদার বখত বলেন, সাংবাদিকদের কলমের শক্তিকে কাজে লাগাতে পারলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। তিনি বলেন, ফল সংরক্ষণ ও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তিনি আরো বলেন, খুলনা বিভাগ এক বিশাল সম্ভাবনার ঝুঁড়ি, তাকে কাজে লাগাতে হবে।

ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, মৌসুমি ফল হচ্ছে প্রকৃতির এক অনন্য উপহার। এক ধরনের প্রাকৃতিক প্রতিষেধক টিকার মতোই এর কাজ। আমাদের শরীরকে রোগ প্রতিরোধে সহায়তা করে এসব দেশীয় ফল। ঠিক এই ভাবনাকে কেন্দ্র করেই আজকের এই ফল উৎসবের আয়োজন।

ফল উৎসবে আম, আনারস, আমড়া, কলা, লটকন, ড্রাগন, কাঁঠালসহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল পরিবেশন করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page