October 6, 2026, 2:20 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ঢাকায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় যুবদল নেতাসহ ৫ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীতে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মূলহোতা আদাবর থানার যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব শেখসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রাকিব ৮টি মামলার পলাতক আসামি।

সোমবার (২০ নভেম্বর) র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা এবং র‌্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় রাকিব শেখ (২৬), মো. মাসুম (৩২), মো. আলমগীর (৩৮), মো. রাসেল (৩৮) ও মো. জাহাঙ্গীর আলমকে (৫৫) কেরানীগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

শিহাব করিম বলেন, গত কয়েকদিন ধরে চলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে গ্রেফতার রাকিব শেখের নেতৃত্বে ও পরিকল্পনায় মোহাম্মদপুর এবং আদাবর এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা সংঘটিত হয়। আসামি রাকিব শেখের নেতৃত্বে তার সহযোগীরা মিলে মোহাম্মদপুর থানা এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

তিনি আরও বলেন, ছাত্রদল নেতা রাকিব শেখের বিরুদ্ধে আগেও রাজধানীর বিভিন্ন থানায় ৮টির বেশি মামলা রয়েছে। রাকিব ও তার অনুসারীদের এ সব নাশকতা ও সহিংসতার খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে সে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় এবং সর্বশেষ কেরানীগঞ্জে আত্মগোপন করে। পরবর্তীতে আত্মগোপনে থাকাবস্থায় ঢাকা মাওয়া হাইওয়ে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে র‌্যাব-২ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মাসুম ও আলমগীর বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা সংঘটিত করে। মাসুম ও আলমগীরের নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা মিলে ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার রাসেল ও জাহাঙ্গীর আলম বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা সংঘটিত হয়। রাসেল ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তার সহযোগীরা মিলে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীদের জখম করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।



Our Like Page