May 4, 2026, 7:18 pm
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদুল ফিতরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও ঈদের দিন মুড়ি, পায়েস, পোলাও-মাংসসহ বেশ কয়েকটি পদ থাকছে কারাবন্দিদের জন্য।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাড়ে ৮ হাজার বন্দির হিসাব করে এবার ঈদে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। প্রত্যেক বন্দিকে দেওয়া হবে ৩০০ গ্রাম গরুর মাংস। সাধারণ দিনের চাইতে ঈদের দিন মাংসের পরিমাণ বেশি দেওয়া হচ্ছে।

তিনি জানান, ঈদের দিনের শুরুতে বন্দিরা খেয়েছেন মুড়ি ও পায়েস। দুপুরের থাকছে পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস; হিন্দু বন্দিদের জন্য থাকছে খাসির মাংস। পাশাপাশি দেওয়া হবে মিষ্টি, কোমল পানীয় শসা ও লেবু। সর্বশেষে থাকছে পান-সুপারি। ঈদের রাতে দেওয়া হবে ভাত, মাছ, আলুর দম ও ডিম।

তিনি আরও জানান, এবার ঈদুল ফিতর উপলক্ষ্যে কারা বন্দিদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে কারাগারের ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে কর্মকর্তা স্টাফসহ বন্দিরা একত্রে ঈদ জামাত আদায় করেছেন। যে বন্দিরা ময়দানে আসেনি, তারা ওয়ার্ডে-ওয়ার্ডে ঈদের জামাত আদায় করেছেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page