February 27, 2026, 7:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ার দুই অধ্যাপকের সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের  দুই অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন।
আজ উপাচার্যের বাসভবন কার্যালয়ে অধ্যাপক ড. ওলাভ মুরলিংক এবং অধ্যাপক ড. কামরুল আলম সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কথা বলেন। বিশেষ করে এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যপারে আলোচনা করেন। এছাড়া শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় অব্যাহত রাখতে দুই বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমঝোতা স্মারক নবায়ণ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘অফশোর পিএইচডি প্রোগ্রাম’ চালুর ব্যাপারেও তারা কথা বলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page