October 2, 2026, 12:32 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের দ্বিতীয় দফা ডাকা অবরোধে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

রোববার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য জানান সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, বিকেল ৩টা ৪২ মিনিটের দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খরব পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তবে, তার আগেই বাসের আগুন নির্বাপণ করেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফিরছিল। এসময় তারা কিছু যাত্রী বাসটিতে তুলেছিল। যাত্রী সেজে আসা দুজন বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে, কোনো মামলা করতে চাইলে তা নেওয়া হবে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page